২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশকে মধ্যপন্থী, সহনশীল ও গণতন্ত্র চর্চাকারী হিসেবে তুলে ধরার বিষয়টি বিদেশ নীতিতে অগ্রাধিকার দেয়া হয়: মোর্শেদ খান

আর্ন্তজাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরতে বর্তমান সময়ে সরকার দেশকে একটি মধ্যপন্থী, সহনশীল ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রচার করার বিষয়টিকে অগ্রাধিকার ভিত্তিতে বেছে নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2005, 09:39 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

বর্তমানের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিশ্বায়নের যুগে অর্থনৈতিক কূটনীতিকে আরও শক্তিশালী করতে সরকার বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, উন্নয়ন সহযোগিতা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের ওপর অধিক গুরুত্ব দিয়েছে বলে সোমবার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খান সোমবার বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনিস্টিটিউট (বিইআই) আয়োজিত কূটনীতি, আর্ন্তজাতিক সম্পর্ক ও পররাষ্ট্র নীতির ওপর ওপর কোর্স সমাপন শেষে সনদ বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনীতি এখন আর পররাষ্ট্র দপ্তরের মধ্যে সীমাবদ্ধ নয়। পর্যাপ্ত কূটনৈতিক প্রস্তুতি ছাড়া ব্যবসা কিংবা যে কোন বিনিয়োগ বিষয়ক চুক্তির জন্য আলোচনা মোটেও সহজ নয় বলে তিনি মনে করেন।

তবে তিনি বলেন, মানবাধিকার, গণতন্ত্র, মুক্ত বাজার অর্থনীতি এবং শান্তি রক্ষার মতো বিষয়গুলো দ্বিপাক্ষিক এবং      আর্ন্তজাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন আদর্শগত বিভাজনের সৃষ্টি করেছে।