২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীর মন্দিরগুলোতে কড়া পাহারা বসাতে সব থানাকে নির্দেশ

রাজধানীর পুলিশ কর্তৃপক্ষ অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দিরগুলোতে কড়া প্রহরা দিতে মঙ্গলবার সকল থানাকে নির্দেশ দিয়েছে। ভারতের অযোধ্যায় রাম মন্দির চত্বরে সাত জন নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2005, 09:01 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

ঢাকা মহানগর পুলিশের কমিশনার এসএম মিজানুর রহমান বিডিনিউজকে জানান, হিন্দু মন্দির লক্ষ্য করে যে কোনও সন্ত্রাসী তৎপরতা ঠেকাতে তিনি সকল থানাকে নির্দেশ দিয়েছেন। তিনি আরও জানান, অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে মন্দিরের আশপাশে ভ্রাম্যমান পুলিশের দল থাকবে।

গোয়েন্দা সূত্রসমূহ জানায়, মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ঢাকার কোনও মন্দিরে অপ্রীতিকর ঘটনা ঘটেনি।