২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জে পিস্ট হয়ে নারী শ্রমিক ও কিশোরী নিহত, আহত ৪

মুন্সিগঞ্জে ও মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার দুই জন নিহত এবং চারজন আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2005, 08:34 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

বিডিনিউজ মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর উপজেলার মাসুরগাঁওয়ে মঙ্গলবার দুপুরে পিকআপের চাকায় পিষ্ট হয়ে রুমা  (১২) নামে এক কিশোরী নিহত হয়েছে।

সূত্র জানায়, পিকআপটি (ঢাকা মেট্রো-৬-১১-০৭৪৯) দ্রুত পালাতে গিয়ে প্রায় আধা কিলোমিটার দূরে বেগাঁও নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

পরে পুলিশ পিকআপটি আটক করে। তবে এর চালক পালিয়ে যায়।

বিডিনিউজ মানিকগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা- আরিচা মহাসড়কের গোলড়া এলাকায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে শাহনাজ (২৫) নামে এক টেক্সটাইল শ্রমিক নিহত হয়। এ ঘটনায়  আহত হয় আরও চারজন।

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ৯ টায় আকিজ টেক্সটাইল মিলের কয়েক শ্রমিক কারখানায় যাচ্ছিল। এ সময়ে পিছন থেকে দ্রুত গতি সম্পন্ন ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-০২-০৬৬৪) তাদরেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় শাহনাজ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।