২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেকট্রাম কর্তৃপক্ষ ৫ নিহত শ্রমিকের স্বজনদের ক্ষতিপুরণের চেক দিয়েছে

স্পেকট্রাম সুয়েটার ইন্ডাস্ট্রিজ লি: কর্তৃপক্ষ মঙ্গলবার বিজিএমইএ’র মাধ্যমে দুর্ঘটনায় নিহত পাঁচ জনের স্বজনের কাছে ক্ষতিপুরণ বাবদ চেক হস্তান্তর করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2005, 05:37 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

নিহতের স্বজনরা প্রত্যেকে ৭৯ হাজার টাকা গ্রহণ করে। এর আগে তারা ২১ হাজার টাকা করে পেয়েছিলো।

বিজিএমইএ’র মতে, এ পর্যন্ত দুর্ঘটনায় ৫০জন নিহতের স্বজন ক্ষতিপূরণ বাবদ অর্থ গ্রহণ করেছে।  চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র পরিচালক এসএম মান্নান,  স্পেকট্রাম সুয়েটার ইন্ডাস্ট্রিজ লি: এর ডেপুটি জেনারেল ম্যানেজার মেহবুব জাফর বোখারী প্রমুখ।