মেয়ের বিয়ের স্বর্নালংকার ডাকাতি
কুমিল্লার দৈয়ারা গ্রামের দুর্গাপুরের ট্রাকটর ব্যবসায়ী আয়াত আলীর মেয়ের বিয়ের জন্যে কেনা সব স্বর্নালংকার ডাকাতরা সোমবার রাতে ডাকাতি করে নিয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে তিনটা পর্যন্তও ঘটনাস্থলে কোনও পুলিশ যায়নি। এমনকি কোনও মামলাও হয়নি।
ডাকাতরা বাড়িতে ঢুকে প্রথমে লজিং শিক্ষক বিল্লালকে জিম্মি করে বাড়ির মালিককে দরজা খুলতে বাধ্য করে। তারা ৪০ ভরি স্বর্নালংকারসহ প্রায় দু লাখ টাকার মালামাল নিয়ে যায়।
এ ঘটনায় আহত আয়াত আলীকে একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
