২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভৈরবে লঞ্চ ডাকাতিকালে আনসার সদস্যদের গুলিতে ২ ডাকাত নিহত

ভৈরবের খলাপাড়ার মেঘনা নদীতে সি প্রিন্স নামের একটি লঞ্চে ডাকাতিকালে আনসার সদস্যদের গুলিতে দুই ডাকাত নিহত হয়েছে। ডাকাত দলের বাকি সদস্যরা ট্রলার যোগে পালিয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ভৈরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2005, 04:37 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার  রাত ১২ টার দিকে সি প্রিন্স নামের লঞ্চটি ভৈরব লঞ্চ ঘাট থেকে সুনামগঞ্জে আজমিরিগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। রাত দেড়টার দিকে ভৈরব উপজেলার খলাপাড়া নামক স্থানে পৌঁছলে পূর্বে থেকে অবস্থারত লঞ্চের একটি দল এবং একটি ট্রলার থেকে উঠে আসা সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি শুরু করে। এ সময় ডাকাত দল সারেংয়ের কক্ষ দখলের চেষ্টা করলে লঞ্চে কর্তব্যরত আনসার সদস্যরা তাদের লক্ষ করে গুলি চালায়। এতে ডাকাতদলের দুই সদস্য ঘটনাস্থলেই নিহত হয এবং বাকি সদস্যরা ট্রলারযোগে পালিয়ে যায়। ডাকাতদের মারপিটে এক আনসার কমান্ডারসহ ৫ জন আহত হয়।