২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্জেন্টের ছিনতাই ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠিত

ব্যবসায়ীর কাছ থেকে ১৩ দশমিক ৭৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে দ্রুত বিচার আইনে আটক পুলিশ সার্জেন্ট জুলফিকার আহমেদের মামলা তদারক করার জন্য সরকার সোমবার পাঁচ সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2005, 09:54 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক আহমদকে  চেয়ারম্যান করে গঠিত  কমিটির  অন্য সদস্যরা হলেন - ডিসি ডিবি শহীদুল ইসলাম, এসবি’র বিশেষ সুপার আবদুল মান্নান, পিপিএম, পুলিশ সদর দফতরের সিকিউরিটি সেলের এআইজি আলমগীর হোসেন এবং সিআইডির বিশেষ সুপার ইব্রাহিম ফাতেমী, পিপিএম।

কমিটি ইতিমধ্যে মামলা তদন্ত বিষয়ে মনিটরিং শুরু করেছে বলে সূত্র জানায়।

গত ২৮ জুন নগরীর বিজয়নগর এলাকা থেকে এক ব্যবসায়ীর ১৩ দশমিক ৭৫ লাখ টাকা লুট করার অভিযোগে ডিবি পুলিশ সার্জেন্ট জুলফিকারকে তার ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে। পরে নতুন গঠিত পল্টন থানায় তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়।