২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল দাবা টুর্নামেন্টের যাত্রা শুরু হচ্ছে ১৮ জুলাই

বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ফেডারেশনের হল রুমে ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে সপ্তম স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংক স্কুল দাবা টুর্নামেন্ট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2005, 09:11 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

সুইস লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে অংশগ্রহনের জন্য দাবা ফেডারেশন ইতিমধ্যে ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল ও মায়ানমারকে আমন্ত্রন জানিয়েছে।

টুর্নামেন্টে অংশগ্রহনে আগ্রহী স্কুলকে ১৪ জুলাইয়ের মধ্যে নাম রেজিস্ট্রেশন করার অনুরোধ জানানো হয়েছে।