ঢাবিতে ছাত্রী মিছিলে হামলা, ছাত্রদল নেতা বহিস্কার
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের একটি মিছিলে হামলার দায়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার ছাত্রদল নেতা মোহাম্মাদ শামীম রেজাকে সাময়িকভাবে বহিস্কার করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক জরুরি সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযুক্ত শামীম রেজা দর্শন বিভাগের (সন্মান) তৃতীয় বর্ষের ছাত্র।
গত ২৮ মে সড়ক দুর্ঘটনায় শাম্মী আখতার নিহত হওয়ার ঘটনায় ভিসির পদত্যাগের দাবিতে বের হওয়া ছাত্রীদের একটি মিছিলে ছাত্রদলের ক্যাডাররা লাঠিশোটা নিয়ে ন্যাক্কারজনকভাবে হামলা চালায়।
