২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ দিন সাগরে ভাসার পর ১৪ জন ভারতীয় জেলে বাংলাদেশে উদ্ধার

গভীর সমুদ্রে ১৬ দিন বিপন্ন জীবন কাটানোর পর ১৪ জন ভারতীয় জেলেকে সোমবার একটি মাছ ধরা ট্রলারসহ বাংলাদেশের জলসীমা থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তারা মহিপুর থানা পুলিশের হেফাজতে আছেন।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2005, 08:22 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

কলাপাড়া উপজেলার কুয়াকাটা সৈকতের অদূরে গঙ্গামতী সংলগ্ন বঙ্গোপসাগরের তিন কিলোমিটার গভীরে সকাল সাড়ে দশটায় বাংলাদেশের জেলে আনিস মোল্লা তাদের ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ট্রলারটি দেখতে পান। তিনি তার ট্রলারে করে জেলেদের আলীপুর নিয়ে আসেন। সাথে তাদের ট্রলারটিও উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জেলেরা জানান, তারা সাতদিন না খেয়ে ছিলেন। এখন সবাই অনাহারে অসুস্থ হয়ে পড়েছেন।

এফবি মা শক্তি-৩ নামের ট্রলারটিসহ উদ্ধারকৃত জেলেদের বর্তমানে মহিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের হেফাজতে রাখা হয়েছে।

উদ্ধারকৃত জেলেরা জানান, তারা ১৭ জুন ভারতের ডায়মন্ড হারবার থানার নৈনা গ্রাম থেকে মাছ শিকারের জন্যে রওনা হয়। গভীর সমুদ্রে ১৯ জুন তাদের ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

তারা জানায়, টানা ১৬ দিন ভাসমান অবস্থায় তাদের বিপন্ন জীবন কাটাতে হয়। উদ্ধারকৃত জেলেরা হচ্ছে- বিদ্যুৎ (৩০), হেমন্ত (৩০), শরৎ (২৮), ধনঞ্জয় (৩৫), বিকাশ (২৮), সমর (২০), পাচু মন্ডল (৫৫), উত্তম (২২), প্রসাদ (৪০), আমীর (৫২), তুষার (৩২), দীপক (৩৫), রাজ্জাক শেখ (৩০) এবং হাবিব শেখ (৬০)।