২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম এশিয়ান মহিলা কাবাডি চ্যাম্পিয়নশীপে অংশগ্রহনের উদ্দেশ্যে মঙ্গলবার হায়দ্রাবাদ যাচ্ছে মহিলা কাবাডি দল

তিনদিনব্যাপী প্রথম এশিয়ান মহিলা কাবাডি চ্যাম্পিয়নশীপে অংশগ্রহনের জন্য মঙ্গলবার ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে ১৪ সদস্যের বাংলাদেশ মহিলা কাবাডি দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2005, 07:20 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

দলে কর্মকর্তা রয়েছেন চারজন। ভারতের হায়দ্রাবাদে প্রতিযোগিতা শুরু হবে ৮ জুলাই থেকে।

টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে- বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, জাপান, ইরান, মালয়েশিয়া, থাইল্যান্ড ও স্বাগতিক ভারত।

এর আগে রোববার মহিলা কাবাডি দল জাতীয় ক্রীড়া পরিষদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত করে। এসময় দলের সাথে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল রেজাকুল হায়দার, সাধারন সম্পাদক মুনীর হোসেন এবং ক্রীড়া পরিষদ ও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাতকালে প্রতিমন্ত্রী মহিলা কাবাডি দলের সাফল্য কামনা করে বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহনের মাধ্যমে মহিলা কাবাডি দল দেশের জন্য সম্মান বয়ে আনবে।

বাংলাদেশ মহিলা কাবাডি দল: মালেকা পারভীন, ইয়াসমিন আরা, লাভলী চাকমা, শাহাদা আক্তার শোভা, কামরুন নাহার শীলা, শাহনাজ পারভীন মালেকা, স্বপ্না পারভীন, ফারহানা সুলতানা, লতিকা চাকমা ও জরিনা আক্তার জেরিন। কর্মকর্তারা হলেন- কে কে আখতার হামিদ (ম্যানেজার),  মুনীর হোসেন (জুরী আপীল মেম্বার), আব্দুল জলিল (কোচ) এবং আমীর হোসেন পাটোয়ারী (টেকনিক্যাল অফিসিয়াল)।