২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দার্জিলিংয়ের নতুন সীমান্ত নিয়ে রাজ্য সরকারের সাথে কথা বলতে চান ঘিসিং

জিএনএলএফ প্রধান ও দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল (ডিজিএইচসি)’র তত্বাবধায়ক প্রশাসক সুভাষ ঘিসিং রোববার বলেছেন, দার্জিলিংয়ের জন্য নতুন সীমান্ত চিহ্নিত করার বিষয়টি নিয়ে তিনি পশ্চিম বঙ্গ সরকারের সাথে কথা বলবেন। দার্জিলিং হিলসকে সিক্সথ সিডিউল স্ট্যাটাস দেওয়ার পর এ আলোচনার উদ্যোগ নিচ্ছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2005, 07:02 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

নয়া দিল্লি থেকে দার্জিলিংয়ের পথে বাগদুগরা বিমান বন্দরে পৌঁছার পরপরই গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (জিএনএলএফ) এর প্রধান বললেন, সি´থ সিডিউলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে নতুন এলাকাগুলো এর অন্তর্ভূক্ত করতে হবে।

শুক্রবার নয়া দিল্লিতে ত্রিপক্ষীয় বৈঠকে ইউনিয়নের স্বরাষ্ট্র সচিব ভি কে দুগাল, পশ্চিম বঙ্গের মুখ্যসচিব অমিত কিরণ দেব এবং স্বরাষ্ট্র সচিব প্রসাদ রঞ্জন রায় দার্জিলিংকে সিক্সথ সিডিউল প্রদানে একমত হন। বৈঠকে ঘিসিং জিএনএলএফ-এর হয়ে অংশ নেন।

ত্রিপক্ষীয় বেঠকের প্রতিবেদন সোমবারের মধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে পৌঁছানোর কথা রয়েছে। রাজ্যের শহর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী অশোক ভট্টচার্য এ কথা জানান।

অশোক ভট্টচার্য সাংবাদিকদের বলেন, রাজ্য সরকার শুক্রবারের বৈঠকের সিদ্ধান্তকে গুরুত্বের সাথে নেবে। ঘিসিং বলেন, পুরো দার্জিলিং জেলা ও জলপাইগুড়ি জেলার দুয়ারস-এর কিছু অংশ সিক্সথ সিডিউলের নতুন অংশের অন্তর্ভূক্ত করা হবে।