২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে র‌্যাব’র সাথে বন্দুকযুদ্ধে ১ ছিনতাইকারী নিহত ও ৩ জন আহত

চট্টগ্রামের হাটহাজারীতে সোমবার দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) ও ছিনতাইকারীদের মধ্যে গুলি বিনিময়ে এক ছিনতাইকারী নিহত এবং  তিনজন আহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2005, 06:03 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

এসময় র‌্যাব ছিনতাইকারীদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে।

র‌্যাব সূত্র জানায়, চট্টগ্রামের ছিনতাইকারীদের আটক করতে র‌্যাব বেশ কিছু কৌশল অবলম্বন করছে। এর মধ্যে রয়েছে টাকার ব্যাগের মত ব্যাগ বহন করে ছিনতাইকারীদের দৃষ্টি আকর্ষণ করা।

র‌্যাব-৭ এর একটি দল মঙ্গলবার এরকম ব্যাগ নিয়ে মহড়া দিচ্ছিল কাপ্তাই সড়কে। এসময় কাপ্তাইয়ের কুয়াইশ এলাকায় টেক্সিক্যাব আরোহী একদল ছিনতাকারী র‌্যাবের ওপর গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। গুলিবিনিময়ের এক পর্যায়ে চার ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে হালিম (২৫) ঘটনাস্থলেই মারা যায়।

র‌্যাব জানায়, চকবাজার বহদ্দারহাট কেন্দ্রিক এ দলটি দীর্ঘদিন ধরে ছিনতাই এর ঘটনা ঘটিয়ে আসছিল। ছিনতাকারী এ দলটিই শনিবার রেলওয়ে স্টেশন এলাকা থেকে অগ্রণী ব্যাংকের অস্ত্র ও টাকা ছিনতাইয়ের সাথে জড়িত বলে ধারণা করছে র‌্যাব।

ঘটনার পরপরই র‌্যাব আহত এক ছিনতাইকারীকে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করেছে। আহত অপর দুই ছিনতাইকারীকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।