বিআইডব্লিউটিএতে কর্মকর্তা-কর্মচারি নিয়োগে গুরুতর অনিয়মের অভিযোগ
রাষ্ট্র পরিচালিত প্রতিষ্ঠান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষে (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা-কর্মচারি নিয়োগে গুরুতর অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
সংস্থার নিয়মনীতি লঙ্ঘন করে সম্প্রতি বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানের ভাইকে সহকারি পরিচালক (এডি) পদে শুধু সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, মন্ত্রণালয় গত সপ্তাহে অজ্ঞাত কারণে নিয়োগ সংক্রান্ত ফাইল চেয়ে পাঠানোয় অন্য এডিদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ অনিশ্চিত হয়ে পড়েছে।
বিআইডব্লিউটিএ চেয়ারম্যান ড. রিয়াজ হাসান খন্দকার জানান, তার ভাই রাসেল হাসান খন্দকার প্রতিটি পরীক্ষায় প্রথম শ্রেণীপ্রাপ্ত এবং খুবই যোগ্যতাসম্পন্ন প্রার্থী।
বিআইডব্লিউটিএ সূত্র জানায়, কর্তৃপক্ষ ১৪ থেকে ১৮ জন এডি’র নাম চূড়ান্ত করে মঙ্গলবার ফল প্রকাশ করবেন বলে আশা করেছিলেন। কিন্তু নৌ পরিবহন মন্ত্রী কর্নেল আকবর হোসেন ফাইল চাওয়ায় তা অনিশ্চিত হয়ে পড়েছে।
সহকারি পরিচালক পদে নিয়োগের ফলাফল এক বছর ধরে প্রকাশ না করার কারণ সম্পর্কে চেয়ারম্যান ড. রিয়াজ হাসান খন্দাকর বলেন, অফিসে আমাদের বিভিন্ন কাজ করতে হয়। এরপর আমাদের এডি পদে নিয়োগের জন্যে কাজ করতে হয়। তাই সময় লাগছে।
কয়েকমাস আগে বিআইডব্লিউটিএ এডি, ম্যাপ অফিসার, স্টোনোগ্রাফার, কম্পিউটার অপারেটর, নিুমান সহকারি, সহকারি, মেডিকেল এ্যাটেন্ডেন্ট, এমএলএসএস পদে লোক নিয়োগ করে।
সম্প্রতি স্টোনোগ্রফার পদে নিয়োগ্রপাপ্ত আট জনের মধ্যে ছয়জন হচ্ছে ক্ষমতাধর কর্মকর্তা এবং ইউনিয়ন নেতাদের আত্মীয়। দুজন নিয়োগ পেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনৈক কর্মকর্তা এবং চেয়ারম্যানের সুপারিশে। ড. রিয়াজ হাসান খন্দকার জানান, স্টেনোগ্রাফার নিয়োগের ক্ষেত্রে পোষ্য কোটা ৩৩ ভাগ। কিন্তু স্টেনোগ্রাফার নিয়োগের সময় ৮০ ভাগ পোষ্য কোটা থেকে নিয়োগ দেওয়া হয়েছ্।ে তবে এর কারণ তিনি জানাতে পারেননি।
এমএলএসএস অথবা নিুমান সহকারি নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষ এক থেকে দুই লক্ষ টাকা ঘুস নিয়েছেন। এডিসহ অন্য উচ্চ পদে ঘুসের পরিমাণ আরও বেশি বলে সূত্রগুলো জানিয়েছে।
বিআইডব্লিউটিএ অচিরেই ১১৩টি এমএলএসএস পদে লোক নিয়োগ করবে। এর মধ্যে ৬০ জন ইতোমধ্যেই দৈনিক মজুরিতে কাজ করছে। বাকি ৬৩ জন উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে নিয়োগ করা হবে।
লোক নিয়োগে দুর্নীতির অভিযোগ অস্বীকার করে ড. রিয়াজ হাসান খন্দকার বলেন, বিআইডব্লিউটিএ’র সদস্য (অর্থ) ও নিয়োগ কমিটির প্রধান সুনীল কান্তি বসুর সুপারিশের ভিত্তিতে লোক নিয়োগ করা হবে।
