এশিয়ার নীরব ‘সুনামি’ এইডস
মরণব্যাধি এইডসকে এশিয়ার ‘সুনামি’ বলে আখ্যা দিলেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর কোবেতে আন্তর্জাতিক এইডস সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা বলছেন, দেশগুলোর সরকার এখনই যদি এইডস’র বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে এশিয়া জুড়ে সুনামির মত আঘাত হানবে এই মরণব্যাধিটি।
এশিয়ায় এই রোগে একজনের থেকে আক্রান্ত হচ্ছে চারজন করে এবং প্রতিদিন মৃত্যু হচ্ছে ১৫,০০০ লোকের। তারা বলছেন, চীনের প্রায় প্রতিটি প্রদেশেই দ্রুত ছড়িয়ে পড়ছে রোগটি। দক্ষিণ আফ্রিকার পরই আমাদের প্রতিবেশি দেশ ভারতেই এইডস আক্রান্তের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।
এ অঞ্চলে যদি এইডসের বিরুদ্ধে কার্যকর লড়াই না করা যায় তাহলে অর্থনীতির ওপর ব্যাপক প্রভাব পড়বে। জাতিসংঘ যে হিসেব কসেছে তাতে করে যদি ২০১০ সালের মধ্যে এইডসের কারণেই সবমিলিয়ে ২৯ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হবে।
ইউএনএইডস’র আঞ্চলিক পরিচালক জে.ভি.আর প্রসাদ রাও বলেন, এই অঞ্চলের সরকারগুলোকে এইডসকে সুনামির মত বিপর্যয় বলে দেখতে হবে।
তিনি বলেন এই ভাইরাসকে ধ্বংস করা যায় না। এটা আসলে নীরব সুনামি।
জাতিসংঘের হিসেব অনুযায়ী এশিয়ার আট দশমিক দুই মিলিয়ন লোক এইচআইভি ভাইরাসে আক্রান্ত। আক্রান্তদের মধ্যে পাঁচ দশমিক এক বিলিয়নই ভারতে। চীন সরকার বলছে, চীনে এই রোগীর সংখ্যা আট লাখ ৪০ হাজার।
অন্যদিকে বিশ্বের প্রায় ২৫ মিলিয়ন লোক এই রোগে আক্রান্ত। এর মধ্যে ২৫ মিলিয়নই সাব সাহারান অঞ্চলের।
ইউএনএইডস সতর্ক করে দিয়ে বলেছে, এখনই যদি কোনও পদক্ষেপ না নেওয়া হয় তাহলে২০১০ সালের মধ্যে আরও ১২ মিলিয়ন লোক এই রোগে আক্রান্ত হবে।
