আওয়ামী নেতা কামরুরের দাফন সম্পন্ন
ঢাকায় নিজ কার্যালয়ে সন্ত্রাসীদের হাতে নিহত আওয়ামী লীগ নেতা, শিপিং ব্যবসায়ী কামরুল আলমের দাফন রোববার বিকালে ফুলগাজীর পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়েছে।
ঢাকায় দুইটি জানাযার পর হাজার খানেক মানুষের উপস্থিতিতে আলমের তৃতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হয় জেলার ফুলগাজী পাইলট হাই স্কুল খেলার মাঠে।
এরপর ঘানিয়া মোরা গ্রামের বাড়িতে চতুর্থ নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সাবেক মন্ত্রী লেঃ কর্নেল (অঃ) জাফর ইমাম, জাকারিয়া ভূঞা, এনসিসিএল চেয়ারম্যান ওয়াজিউল্লাহ ভূঞা, বিরোধী দলীয় নেতার এপিএস অলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম সহ জেলা ও স্থানীয় পর্যয়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা তাঁর নামাজে জানাযায় উপস্থিত ছিলেন।
