২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপান সরকার বাংলাদেশকে ৯০০ কোটি টাকার ঋণ সহযোগিতা দেবে

জাপান সরকার বাংলাদেশকে মোট নয়শ’ কোটি টাকার ঋণ সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2005, 06:27 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

সম্প্রতি পাশ হওয়া ২০০৫-০৬ অর্থবছরের বাজেটে গৃহীত ১৪ টি প্রকল্প ও কর্মসূচির জন্য বাংলাদেশকে এ বরাদ্ধ প্রদান করবে জাপান সরকার।

এ অর্থ সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক-৪ নির্মাণ, প্রশাসনিক সংস্কার, পুলিশ বিভাগ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কার্যক্রম, ঢাকা মহানগর, যমুনা সেতু সড়ক, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলসহ বিভিন্ন খাতে ব্যয় করা হবে।

২০০৪ সালের ২১ মার্চ জাপান ও বাংলাদেশ সরকারের মধ্যে ঋণ মওকুফের ব্যাপারে নোট চালাচালি হয় করে।

১৯৮৮ সালের আগে বাংলাদেশ জেবিআইসি’র (জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন) সাথে আসল ও সুদ পরিশোধ থেকে অব্যাহতি পাওয়ার ব্যাপারে একটি চুক্তি হয়।

প্রতি অর্থবছরে জেবিআইসি ঋণ বাতিলের সিদ্ধান্ত নিয়ে থাকে। ২০০৪ অর্থবছরের ১৫ কোটি ৩৮ লাখ মার্কিন ডলার মওকুফের ব্যাপারে গত বছরের ৮ সেপ্টেম্বরে দু’ দেশের সরকারের মধ্যে সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশের দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নে ঠিক একই পরিমাণ অর্থ ব্যয় করার ব্যাপারেও দু দেশের সরকার একমত হয়।