২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ব্রিটিশ থাই ভিসা সেন্টারের উদ্বোধন

চট্টগ্রামে ব্রিটিশ ও থাই ভিসা সেন্টারের কার্যক্রম রোববার শুরু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2005, 04:22 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

সকালে চেম্বার অব কমার্স ভবনে ব্রিটিশ ভিসা সেন্টারের উদ্বোধন করেন ঢাকাস্থ ব্রিটিশ দূতাবাসের ডেপুটি ডিরেক্টর (ভিসা অপারেশন) জন ডার্নি।

চট্টগ্রামের এ ভিসা সেন্টার থেকে ব্যবসায়ী ও ব্রিটিশ কাউন্সিল অনুমোদিত ছাত্রদের আবেদনের সাতদিনের মধ্যে ভিসা ইস্যু করা হবে।

এছাড়া একই ভবনে থাই ভিসা সেন্টারের উদ্বোধন করেন ঢাকাস্থ থাই রাষ্ট্রদূত সুপাথ চিত্রানংকো। থাই ভিসা সেন্টার থেকে ব্যবসায়ী ও পর্যটকদের আবেদনের মাত্র চারদিনের মধ্যে এবং রোগীদের ক্ষেত্রে দু’দিনের মধ্যে ভিসা ইস্যু করা হবে।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স’র সভাপতি সাইফুজ্জামান চৌধুরী ব্রিটিশ ও থাই ভিসা সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।