২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে র‌্যাবের ক্রসফায়ারে সন্ত্রাসী নিহত, গ্রেনেড ও আগ্নেয়াস্ত্র উদ্ধার

সাভারের আমিন বাজারের কাছে রোববার ভোর রাতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব) সদস্যদের ক্রসফায়ারে সন্ত্রাসী নজরুল ইসলাম (২৮) নিহত হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2005, 01:28 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

ঘটনাস্থল থেকে র‌্যাব সদস্যরা আরও একটি গ্রেনেড ও নয় রাউন্ড গুলিসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।

সন্ত্রাসী নজরুল ইসলাম ২০০১ সালে সাভার থানার দারোগা মতিয়ার রহমান হত্যা মামলার আসামী।

সে সাভারের আমিন বাজারে মাদক ব্যাবসা করত।

র‌্যাব সূত্র জানায়, গত ২৩ জুন নজরুলকে আটক করার পর কোর্টে চালান দিয়ে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত তার বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করে। পরে জিজ্ঞাসাবাদে সে তার অপরাধমূলক কর্মকাণ্ড স্বীকার করে।

র‌্যাব সদস্যরা তার স্বীকারোক্তি মোতাবেক গত ১ জুলাই সাভারের বড়দেশী গ্রাম থেকে একটি আরজিএস মডেলের গ্রেনেড উদ্ধার করে। এর আগে ওই এলাকা থেকে ১০ জানুয়ারি ও ১৬ জুন আরও দুটি গ্রেনেড উদ্ধার করে।

র‌্যাব সদস্যরা আরও অস্ত্র উদ্ধারের জন্য তাকে নিয়ে শুক্রবার সারা দিন রাত তল¬াশি চালাতে থাকে।

ভোর রাত পৌনে চারটার দিকে বড়দেশী গ্রামের কবর স্থানের কাছে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা নজরুলকে ছিনিয়ে নিতে র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও প¬াটা গুলি চালায়। র‌্যাব ও সন্ত্রাসীদের গোলাগুলির এক পর্যায়ে নজরুল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ক্রসফায়ারে তার মৃত্যু হয়।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী  জানায়, নজরুল স্বীকার করেছে যে তার কাছে মোট ১৬টি গ্রেনেড রয়েছে।

এদিকে গত শনিবারও সিলেট এবং পাবনায় ক্রসফায়ারে দুই সন্ত্রাসীর মৃত্যু হয়।