২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামিক কমন মার্কেট এবং বানিজ্যিক বাধা দুরীকরণে সম্মত ওআইসিভুক্ত দেশগুলো

ইসলামিক কমন মার্কেট এবং আন্তঃবানিজ্যের ক্ষেত্রে শুল্ক প্রত্যাহার ও শুল্ক মুক্ত করতে বাধা দুরীকরণে সম্মত হয়েছে ইসলামিক কনফারেন্সের (ওআইসি) ৫৭ সদস্য দেশের নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2005, 08:55 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান বলেন, ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা দ্বিপাক্ষিক বানিজ্য জোরদার এবং সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে সম্মত হয়েছেন।

তিনদিনব্যাপী ওধাইসি-র পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের সম্মেলন শেষে দেশে ফিরে মোরশেদ খান জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিকদের বলেন, ইসলামী উম্মার বিরুদ্ধে প্রচারনা ও বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় ওআইসির কার্যক্রম আরো শক্তিশালী ও সক্রিয় করতে ওআইসি ঢেলে সাজাতে নেতৃবৃন্দ সম্মত হন।

ওআইসি ঢেলে সাজাতে সুপারিশ পর্যালোচনা করতে এ বছরের শেষের দিকে মক্কায় সদস্য দেশগুলোর সরকার প্রধানদের বৈঠক অনুষ্ঠিত হবে এবং তার আগেই এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে ।

ওআইসির ৩২তম বৈঠকে ধনী ও গরিব রাষ্ট্রগুলোর মধ্যকার বিভেদ দুর করার ব্যাপারেও আলোচনা করা হয় বলে মন্ত্রী জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্মেলনে গাজীপুরে অবস্থিত  ইসলামিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেডিকেল ফ্যাকাল্টি চালুর মাধ্যমে শিক্ষা সুবিধা সম্প্রসারনের প্রতি অনুরোধ করেন তিনি।