২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর হেমন্তকুমারী ওয়াটার ওয়ার্কসটি ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত

রাজশাহী মহানগরীর ঐতিহ্যবাহী মহারাণী হেমন্তকুমারী ওয়াটার ওয়ার্কসটি ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

ঐতিহ্যবাহী স্থাপনাটি ভেঙ্গে ফেলার সিদ্ধান্তে নগরবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঐতিহ্যপূর্ণ এই স্থাপনাটিকে সংরক্ষণের দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতোমধ্যে রাজশাহী সিটি করপোরেশনের প্রকৌশল দপ্তর স্থাপনাটি ভেঙ্গে ফেলার জন্য নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী ৭ জুলাই দরপত্র দাখিলের শেষ দিন।

১৯৩৭ সালে রাজশাহী পৌরসভার তৎকালীন চেয়ারম্যান রায় ডিএম দাশগুপ্ত বাহাদুর রাজশাহীবাসীর জন্য সুপেয় পানি সরবরাহের উদ্যোগ নেন। এক্ষেত্রে রাজশাহী এসোসিয়েশনের ভুমিকাও কম নয়। এসোসিয়েশনের সদস্যরা পুঠিয়ার মহারাণী হেমন্ত কুমারীকে আর্থিক অনুদান প্রদানের জন্য অনুরোধ জানান। এরই পরিপ্রেক্ষিতে মহিয়সী এই দানশীল হেমন্ত কুমারী শহরব্যাপী সুপেয় পানি সরবরাহের জন্য পানির কল স্থাপন করতে রাজশাহী পৌরসভাকে ৬৫ হাজার টাকা দান করেন।

পৌরসভার নিজস্ব অর্থ এবং হেমন্ত কুমারীর দানের অর্থে ১৯৩৭ সালের ১৪ আগস্ট আজকের মহানগরর হেতমখাঁ এলাকায় জেলা বোর্ডের দানকরা জমিতে ‘মহারাণী হেমন্ত কুমারী ওয়াটার ওয়ার্কস’ স্থাপন করা হয়। এই প্রকল্প স্থাপনে মোট ব্যয় হয়েছিল দুই লাখ ৫৭ হাজার দুশ’ ৮৫ টাকা।