আমিনবাজার থেকে আরও একটি গ্রেনেড উদ্ধার
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) শুক্রবার রাতে আমিনবাজার এলাকা থেকে আরও একটি গ্রেনেড উদ্ধার করেছে।
র্যাব-৪ এর সদস্যরা এসময় নজরুল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। র্যাব দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল।
একই এলাকা থেকে র্যাব এর আগে পৃথক তিনটি অভিযানে চারটি গ্রেনেড উদ্ধার করে।
