২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেংরাটিলা দুর্ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের দাবি জানিয়েছে তেল গ্যাস সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি

টেংরাটিলা গ্যাস ফিল্ডে দুর্ঘটনায় নাইকোর কাছে ক্ষতিপুরণ আদায়ের দাব্ িজানিয়েছে তেল গ্যাস সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2005, 08:33 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

তাদের মতে, দেশের স্বার্থের বিরুদ্ধে পিএসসি স্বাক্ষরিত হয় আর একদল দুর্নীতিবাজ লোক এটা করে প্রচুর কমিশন পায়।

শুক্রবার বিকেলে নগরীর মুক্তাঙ্গনে কমিটি  আয়োজিত এক সমাবেশ ও বিক্ষোভ কর্মসুচিতে বক্তারা এ কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন কমিটির নেতা অধ্যাপক আনু মোহাম্মদ। বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, সাম্যবাদী দলের সাধারন সম্পাদক দীলিপ বড়–য়া, ওয়ার্কাস পার্টির পলিটব্যুরো সদস্য নুরুল হাসান খান ও জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নেতা মোশারেফ মিশু।

অধ্যাপক আনু,মোহাম্মদ নাইকোর সঙ্গে সম্পাদিত চুক্তি সম্পর্কে বলেন, সরকারের স্বাক্ষরকৃত সকল পিএসসি’র মধ্যে এটা সবচেয়ে নিকৃষ্ট চুক্তি। এ ক্ষেত্রে কোন দুর্ঘটনায় ক্ষতিপূরণ বা গ্যাসের মুল্যের ব্যাপারে কিছু উল্লেখ ছিল না।

তিনি আরও বলেন, শুধুমাত্রা কিছু সংখ্যক দুর্নীতি পরায়ন কর্মকর্তা, রাজনীতিবিদ ও ব্যবসায়ির কমিশন প্রাপ্তি ছাড়া এই চুক্তি স্বাক্ষরে দেশের অর্থনৈতিক কোন স্বার্থ ছিল না ।

সেলিম বলেন, সরকাররের উচিৎ নাইকোর কাছ থেকে ক্ষতিপুরন নেয়া এবং নাইকোর সাথে চুক্তি বাতিল করা। অন্যথায় তারা নাইকোর সাথে সরকারের সৎকারের আয়োজন করবে।