“আর যাইতাম না বাংলাদেশ বিমানে”
“কেমনে বাঁচছি কইতে পারুম না, আল্লাহ জানেন, তবে আর যাইতাম না বাংলাদেশ বিমানে” -- বারবার শধু এ কথাই বলছিলেন মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা হাসিনা বেগম (৪৫)।
শুক্রবার চট্টগ্রামে দুর্ঘটনাকবলিত বিমানে এক মাসের ছুটিতে দেশে এসেছেন হাসিনা। তিনি দুবাইতে গৃহপরিচারিকার কাজ করেন। আগামী মাসেই বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার দুবাই ফিরে যাওয়ার কথা।
দুর্ঘটনা সম্পর্কে তিনি বিডিনিউজকে বলেন, দুবাই না গেলে না যামু, বাংলাদেশ বিমানে আর চরমুনা।
একই বক্তব্য সাভারের সুফিয়া বেগমের (৪০)। তিনিও রিটার্ন টিকেট নিয়ে দেশে এসেছেন।
চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে দুর্ঘটনা কবলিত বাংলাদেশ বিমানের ডিসি - ১০ এর ২০০ যাত্রীর মধ্যে মহিলা ও শিশু ছিল পাঁচজন।
