২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় ও ট্রেনে কাঁটা পড়ে নিহত ৪ আহত ৪৫

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার পৃথক দুর্ঘটনায় চার জন নিহত ও ৪৫ জন আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2005, 08:01 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

সকাল ৯টায রাজধানীর মহাখালি রেল ক্রসিং-এ ট্রেনের নিচে কাটা পড়ে আবু সায়েম (২৭) নিহত হন। তিনি এনজিও পরিচালিত অপরাজেয় বাংলা নামের একটি স্কুলের শিক্ষক।

ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুর-বরিশাল মহাসড়কে মুন্সিবাজার এলাকায় গোপালগঞ্জগামী একটি প্রাইভেট কারের সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে সাংবাদিক ও গবেষক ফিলিপ গাইনের মা তেরেজা গাইন (৭৫) ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় ফিলিপ গাইনসহ ১০ জন আহত হন।

এছাড়াও ফরিদপুর খুলনা মহাসড়কের মধূখালী উপজেলার হাটঘাটায় রাস্তা পার হওয়ার সময় মাগুরাগামী একটি বাসের চাপায় সেলিম (২৫) নামের এক যুবক নিহত হয়।

রাজশাহী প্রতিনিধি জানান, নগরীর কাদিরগঞ্জ মসজিদের সামনের সড়কে বেলা ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী গামী এসআর পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে এক অজ্ঞাত যুবক (৩৫) নিহত হয়েছে।

ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়ক কিছু সময়ের জন্য অবরোধ করে রাখে। এসময় উত্তেজিত জনতা খান এন্টারপ্রাইজের একটি গাড়ি ভাংচুর করে।

এছাড়া  শুক্রবার ভোরে   গাইবান্ধার পলাশবাড়ি সড়কে গুখ নগরে ঢাকা থেকে আসা নৈশ কোচ একটি গাছের সাথে ধাক্কা খেলে বাসের ৩৫ যাত্রী আহত হয়। এ দুর্ঘটনায় কেউ নিহত হয়নি।