ভোলায় বোমা তৈরির সময় বিএনপি নেতার নিহত হওয়ার ঘটনায় ৬ আওয়ামী লীগ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা
ভোলায় জয়নগরে কাঞ্চন বেপারির বাড়িতে বোমা তৈরির সময় বিএনপি’র এক নেতা নিহত হওযার ঘটনায় ছয় আওয়ামী লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা মামলা দায়ের করা হয়েছে।
বোমা বিস্ফোরণের চারদিন পর বৃহস্পতিবার মধ্য রাতে কাঞ্চন বেপারির স্ত্রী রেবু বেগম বাদী হয়ে এই মামলা দায়ের করে। এই ঘটনায় পুলিশ ইতিপূর্বে কাঞ্চন বেপারিকে আসামী করে একটি মামলা করে ছিল।
২৭ জুন আওয়ামী লীগ তোফায়েল আহমদের গাড়িতে নিক্ষেপ করার উদ্দেশ্যে এ বোমা বানানো হচ্ছিল। বোমা বানানোর সময় বিস্ফোরণে যুবদল নেতা নুর হোসেন ঘটনাস্থলে নিহত হয়। পরে তার স্ত্রী রীনা বেগম এসে স্বামীর লাশ সনাক্ত করে। ঘটনার পর বিএনপি নুর হোসেনকে তাদের নেতা বলে দাবি করলেও তারা বা নিহতের পরিবার লাশ গ্রহন করেনি বা কোন মামলা দায়ের করেনি। বাধ্য হয়ে আঞ্জুমানে মফিদুল ইসলাম তার লাশ দাফন করে। ঘটনার পর পুলিশ কাঞ্চনকে আসামী করে মামলা দায়ের করে।
এদিকে ৬ আওয়ামী লীগ নেতা কর্মীর বিরুদ্ধে মামলার ঘটনাকে মিথ্যা ও উদ্দেশ্যমূলক বলে নিন্দা জানিয়েছে স্থানীয় আওয়ামী লীগ।
কাঞ্চনের স্ত্রীর দায়ের করা মামলায় বলা হয়, আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমদ গ্রামের বাড়িতে ফেরার পথে তার গাড়ি বহর থেকে নুর হোসেনকে দেখতে পায়। পরে ছয় জন নুর হোসেনকে ধাওয়া করে এবং কাঞ্চন বেপারির বাড়িতে বোমা নিক্ষেপ করলে নুর হোসেন নিহত হয়।
