২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মঈন খান

বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মঈন খান বলেছেন, ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই। শুক্রবার উত্তরা ক্লাবে ইংশিল মিডিয়াম স্কুল ইন্টারন্যাশনাল এডুকেশন সেন্টারের (আইইসি) বার্ষিক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2005, 07:31 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

এতে সভাপতিত্ব করেন স্কুলের পরিচালনা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ শিরিন আহমদ।

মন্ত্রী স্কুলের জিইসি ‘ও’ লেবেলে স্কুলের ফলাফলের প্রশংসা করে বলেন, আমরা চাই গুনগত শিক্ষা, পরিমানগত নয়।

অনুষ্ঠানে স্কুলের অধ্যক্ষ জানান, আধুনিক শিক্ষার জন্যে স্কুলে রয়েছে প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রির ব্যবস্থা। কর্তৃপক্ষ  বিভিন্ন সুযোগ-সুবিধাসহ একটি বৃহৎ ক্যাম্পাসে অচিরেই স্কুল স্থানান্তর করার পরিকল্পনা গ্রহণ করেছে বলে তিনি জানান।