টেংরাটিলা গ্যাস ফিল্ডে প্রথম অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের শনিবার চেক বিতরণ
ট্যাংরাটিলা নামে পরিচিত ছাতক গ্যাস ক্ষেত্রে গত ৭ জানুযারির প্রথম অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপুরণ প্রদান শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।
কর্মসূচির প্রথম দিনে সুনামগঞ্জের জেলা প্রশাসক জাফর সিদ্দিক ৬২টি প্রতিষ্ঠানের কাছে ১১ লাখ ৮৮ হাজার ৬২৪ টাকা চেক হস্তান্তর করবেন। স্থানীয় সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন এ সময় উপস্থিত থাকবেন। সকাল ১০ টায় সুনামগঞ্জ জেলার দুয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ চেক হস্তান্তর করা হবে।
টেংরাটিলার প্রথম অগ্নিকান্ডে স্থানীয় জনগণের ক্ষয়ক্ষতির পরিমাণ ১ কোটি ১৩ লাখ টাকা হিসাবে জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটি চূড়ান্ত করে। গত সপ্তাহে দু‘দফায় কানাডিয়ান কোম্পানি নাইকো রির্সোসেস বাংলাদেশ লিমিটেড সরকারের কাছে ক্ষতিপূরণের এই অর্থ হস্তান্তর করে।
