২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয়রা বছরে ২১ হাজার কোটি রুপী ঘুষ প্রদান করে

ভারতীয় জনগণ বিভিন্ন পাবলিক সার্ভিসে বছরে মোট ২১০৬৮ কোটি রুপী ঘুষ প্রদান করে থাকে। বৃহস্পতিবার ট্রান্সপেরেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত ইন্ডিয়ান করাপশন স্টাডি-২০০৫ এ এ তথ্য জানা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পার্থ মুখোপাধ্যায়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2005, 04:30 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

জরিপে অংশ নেওয়া ৬২ শতাংশ লোক জানায়, দূর্নীতি হচ্ছে এ কথাটা সত্য। তারা আরও বলছে, গত বছরের তুলনায় (২০০৪-০৫) তুলনায় এ বছর সবচে বেশি দূর্নীতি হয়েছে। 

দুর্নীতির চার্টে শীর্ষে অবস্থান করছে পুলিশ প্রশাসন, এর পর যথাক্রমে রয়েছে নিু আদালত এবং ভুমি ব্যবস্থাপনা।

সরকারি  হাসপাতালগুলো যখন ঔষধ দিতে অস্বীকৃতি জানায়, ভর্তির ব্যবস্থা নিশ্চিত করতে, চিকিৎসকদের সাথে পরামর্শ করতে এবং ডায়গোনস্টিক সেবা পেতে জনগণকে দুর্নীতির আশ্রয় নিতে হয়।

ভারতের রাজ্যগুলোর মধ্যে কম দুর্নীতি পরায়ন রাজ্য হিসেবে কেরালা এবং বেশি দুর্নীতি পরায়ন রাজ্য হিসেবে বিহারের নাম উল্লেখ রয়েছে।

বিহারের পর রয়েছে যথাক্রমে জম্মু ও কাশ্মির এবং মধ্য প্রদেশ। তালিকায় আর যেসব রাজ্যের নাম উপরের দিকে রয়েছে সেগুলো হল- কর্নাটক, রাজস্থান, আসাম, ঝারখন্ড, হরিয়ানা এবং তামিল নাডু। তালিকার ২০টি রাজ্যের মধ্যে দিল্লির অবস্থান ১১ নম্বরে। কম দুর্নীতি পরায়ন রাজ্যগুলোর মধ্যে রয়ে্েরছ হিমাচল প্রদেশ, গুজরাট,আন্ধ্র প্রদেশ এবং মহারাষ্ট্র।

জরিপ প্রতিবেদন প্রকাশকালে সাবেক নৌ বাহিনী প্রধান এডমিরাল (অবঃ) আরএইচ থাহিলিয়ানি বলেন, আইনের মাধ্যমে এই পরিস্থিতির সমাধান করা সম্ভব। তথ্য অধিকার আইন ও জনসচেতনতা এক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে।