২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলে সন্তান জন্ম দিতে না পারায় স্বামীর হাতে স্ত্রী খুন

ছেলে সন্তান জন্ম দিতে না পারায় সাতক্ষীরার শ্যামপুর উপজেলার রামজীবনপুর গ্রামে বুধবার রাতে নিজ বাড়িতে স্বামীর হাতে খুন হয়েছে গৃহবধূ জাহানারা বেগম (৪০)।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2005, 08:27 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

পুলিশী সূত্র জনায়, আট বছরের বিবাহিত জীবনে পর পর চারবার কন্যা সন্তান জন্ম দেয়ার কারণে কাপড়ের ব্যবসায়ী ধনাঢ্য মুজিবর রহমান স্ত্রী জাহানারাকে প্রায়ই নির্যাতন করতো। বুধবার রাতে নির্যাতনের একপর্যয়ে দা দিয়ে জবাই করে জাহানারাকে হত্যা করে এবং লাশ গুম করার লক্ষ্যে বাথরুমে লুকিয়ে রাখে। গ্রামবাসীর সংবাদের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার সকালে বাধরুম থেকে লাশ উদ্ধার করে। পুলিশ ঘাতক স্বামী মুজিবরকে না পেয়ে তার ভাই জাহাঙ্গীরকে আটক করেছে।