২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তাবিত বেগম সুফিয়া কামাল হলের নাম পরিবর্তনে ঢাবির সিদ্ধান্তে আওয়ামী লীগের প্রতিবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত বেগম সুফিয়া কামাল হলের নাম পরিবর্তন করে বেগম খালেদা জিয়া হল নামকরণে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন উপ-কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2005, 06:40 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয়ে অনুষ্ঠিত উপ-কমিটির সভায় বলা হয়, বিশ্ব বিদ্যালয়ের একটি কমিটি সর্বসম্মতভাবে বেগম সুফিয়া কামালের নামে একটি হল নির্মানের সিদ্ধ্ন্তা নিয়েছিল তবে সেটা সিনেটের অনুমোদনের অপেক্ষায় ছিল।

সভায় বলা হয়, সকল নীতি লংঘন করে সিনেট এ হলের নাম পরিবর্তন করে বেগম খালেদা জিয়া হল নামকরণের সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম একজন জীবিত ব্যক্তির নামানুসারে হলের নামকরন করা হচ্ছে।

সভায় আগের সিদ্ধান্ত অনুযায়ী পূর্বের নামকরণ বজায় রাখার দাবি জানানো হয়।

সভায় বক্তারা ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড, দুর্নীতি ও রাজনীতিকরণের ফলে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষার পরিবেশের যে অবনতি ঘটেছে তা নিয়ে সংশয় প্রকাশ করেন।

উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক একে আজাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপ-কমিটির সদস্য নুরুল ইসলাম নাহিদ, অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, ড. হারুনুর রশিদ, মালেক আলম এবং বাহাদুর বেপারী।