২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় পাটের গুদামে অগ্নিকাণ্ডে দুই কোটি টাকার পাট ভস্মিভুত

খুলনা নগরীর রেলিগেট এলাকায় দুটি পাট গুদামে বৃহস্পতিবার ভোর রাতে অগ্নিকাণ্ডে প্রায় দুইকোটি টাকার পাট ভস্মিভুত হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2005, 06:24 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূুত্র জানায়, দৌলতপুর থানাধীন ওই এলাকায় হাফিজুর রহমানের মেসার্স হাফিজ ব্রাদার্সের দুটি পাট গুদামে রাত পৌনে চারটায় এ অগ্নিকাণ্ড ঘটে। পরে বৃহস্পতিবার সকাল সাতটায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং শেষ খবর পাওয়া পর্যন্ত কর্মীরা ডাম্পিংয়ের কাজ চালিয়ে যাচ্ছিল। গুদামে ৩৬ হাজার ২’শ ১০ বেল পাট ছিল।

হাফিজ ব্রাদার্স দৌলতপুর বিএল কলেজ সোনালী ব্যাংক শাখায় দায়বদ্ধ ছিল এবং প্রগতি ইন্সুরেন্স কোম্পানির কাছে বীমা করা ছিল।

অভিযোগ রয়েছে, মালিক ও ব্যাংক কর্মকর্তার যোগসাজেশে গুদামে আগুন লাগানো হয়। সাংবাদিকদের এড়াতে মালিক হাফিজুর রহমান ক্লিনিকে ভর্তি হয়েছেন। অন্যদিকে, ব্যাংকের ম্যানেজার আব্দুল গাফফারের সঙ্গে একাধিকবার টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায় নি।