২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার সাড়ে তিন বছরে ১৭টি পরিত্যক্ত বাড়ি বিক্রি করেছে: মির্জা আব্বাস

বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর সাড়ে তিন বছরে ১৭টি পরিত্যক্ত বাড়ি বিক্রি করেছে। বাড়িগুলো ইতোমধ্যেই গ্রহিতাদের কাছে হস্তান্তর করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস বৃহস্পতিবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সাংসদ গোলাম মোহাম্মদ কাদেরের এক প্রশ্নের জবাবে একথা জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2005, 02:30 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

তিনি আরও জানান, ঢাকার ঝুঁকিপূর্ণ ভবনসমূহ ভেঙ্গে ফেলা বা সংস্কার করতে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ও রাজউক বেশকিছু ভবন চিহ্নিত করেছে। এ ব্যাপারে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির সদস্য এসএ সুলতানের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বিএনপির সদস্য আলমগীর হায়দার খানের অপর এক লিখিত প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, ঢাকাসহ সারাদেশে অবৈধ ও অননুমোদিতভাবে নির্মিত ভবনগুলো ‘নির্মাণ আইন ১৯৫২’ অনুযায়ী ভেঙ্গে ফেলা হয়ে থাকে।

রাজধানী উন্নয়ন কর্তপক্ষসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিবিহীন স্থাপনা উচ্ছেদের ক্ষেত্রে এ আইনের বিধি মোতাবেক সংশ্লিষ্টদের নোটিশ প্রদান, বক্তব্য শ্রবণ এবং শেষে অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।

মন্ত্রী বলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ছাড়াও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ সিটি করপোরেশন ও পৌরসভাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এ ব্যাপারে ব্যবস্থা নিয়ে থাকে।