বরিশালের উজিরপুরে মাদ্রাসায় অগ্নিসংযোগ
বরিশালের উজিরপুর উপজেলার হস্তিসুন্ড সিনিয়র মাদ্রাসায় বৃহস্পতিবার ভোরে কে বা কারা অগ্নিসংযোগ করলে মাদ্রাসার অংশ বিশেষ ভস্মিভূত হয়।
স্থানীয়রা জানায় দুস্কৃতিকারীরা রাতে মাদ্রাসায় অগ্নিসংযোগ করে। পরে মাদ্রাসা শিক্ষকের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে বৃষ্টি থাকার কারনে আগুন বিস্তৃত হতে পারেনি। মাত্র কয়েকটি আসবাবপত্র ভস্মিভুত হয়। জানা যায় স্থানীয় ফারুক বয়াতীর সাথে মাদ্রাসার জমি নিয়ে বিরোধ চলছিল।
