গভীর সমুদ্র বন্দর নির্মান করতে সম্ভব্যতা যাচাইয়ের জন্যে ২৪ টি আন্তর্জাতিক কনসালটিং প্রতিষ্ঠান প্রস্তাব দিয়েছে
বাংলাদেশে গভীর সমুদ্র বন্দর নির্মানের লক্ষ্যে সম্ভব্যতা যাচাইয়ের ২০ লাখ ডলারের প্রকল্পে সরকার ২৪ টি আন্তর্জাতিক কনসালটিং প্রতিষ্ঠান থেকে প্রস্তাব পেয়েছে। ২৪ টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯ টি বিদেশি এবং পাঁচটি দেশি প্রতিষ্ঠান।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান, কর্তৃপক্ষ এখন প্রাপ্ত আবেদনপত্র থেকে সংক্ষিপ্ত তালিকা তৈরি করছে।
সুথ্র মতে, তিনটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এবং অষ্ট্রেলিয়া, ভারত, নেদারল্যান্ড, জার্মানি এবং ফিলিপাইনস থেকে দুইটি করে আবেদনপত্র জমা পড়েছে।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ন সচিব নেপাল চন্দ্র সরকার সাংবাদিকদের জানান, দুই ডজন কনসালটিং প্রতিষ্ঠান থেকে প্রস্তাব আসার বিষয়টি খুবই আশাব্যঞ্জক ঘটনা।
সূত্রসমূহের মতে, বিজয়ী কনসালটিং প্রতিষ্ঠান স্থান, সুবিধাসমূহ, অবকাঠামোর বিস্তারিত বিবরণ এবং প্রকল্পের কারিগরি, সামাজিক, অর্থনৈতিক বিষয় নিয়ে পরামর্শ দেবে।
কনসালটিং প্রতিষ্ঠান প্রকল্পের প্রাক্কলিত ব্যয় এবং স্বল্প মেয়াদি (৫-১৫ বছর) মধ্য মেয়াদি (১৫-৩০ বছর) ও দীর্ঘ মেয়াদি(৩০-৫০ বছর) উন্নয়নের জন্যে প্রয়োজনীয় অর্থের পরিমান সম্পর্কে ধারণা দেবে।
