২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১৯ জুট মিলের ৩০টিই বন্ধ

দেশের মোট ১১৯টি জুট মিলের মধ্যে ৩০টিই বর্তমানে বন্ধ রয়েছে। চট্টগ্রাম-১২ থেকে নির্বাচিত সংসদ সদস্য সারোয়ার জামাল নিজামের এক প্রশ্নের জবাবে পাট ও বস্ত্রমন্ত্রী শাহজাহান সিরাজ বুধবার সংসদকে একথা জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2005, 06:35 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

বন্ধ এসব জুট মিলের দুইটি রাষ্ট্রায়ত্ব এবং বাকি ২৮টি বেসরকারি মালিকাধীন।

রাষ্ট্রায়ত্ত্ব মিল দুটি হচ্ছে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত মনোয়ার জুট মিলস লিমিটেড ও খুলনার টাউন খালিশপুরের দৌলতপুর জুট মিলস লিমিটেড।

বেসরকারি মালিকানাধীন জুট মিলগুলো হলো, একে খান জুট মিলস, আনোয়ার জুট মিলস লিমিটেড, একে হাওলাদার জুট মিলস, ফরিদপুর আফিল জুট মিলস লিমিটেড, এলায়েদ জুট মিলস লিমিটেড, চিটাগাং জুট ম্যানুফেকচারিং লি. কো-অপারেটিভ জুট মিলস লি., দি ঢাকা জুট মিলস লি., ফৌজি চটকল লি., গাউছিয়া জুট মিলস লি., কহিনুর জুট মিলস লি., মহসিন জুট মিলস লি., মকবুলার রহমান জুট মিলস লি., ন্যাশনাল জুট মিলস লি., নওয়াব আশরাফি জুট মিলস লি., কাশেম জুট মিলস লি., সোনালী জুট মিলস লি., এসকেএম জুট মিলস লি., সাত্তার জুট মিলস লি., স্টার আলকায়েদ জুট মিলস লি., সুলতানা জুট মিলস লি., তাজ জুট মিলস লি., ডব্লিউ রহমান জুট মিলস লি., জরিনা কার্পেট ইন্ডাস্ট্রিজ লি., ইসমাঈল কার্পেট ইন্ডাস্ট্রিজ লি., শালেহ জুট ইন্ডাস্ট্রিজ ও সারোয়ার জুট মিলস লিমিটেড।