বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিদের ৬ষ্ঠ বেতন স্কেলের বকেয়া ২ জুলাইয়ের মধ্যে দেয়া হবে
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক ও কর্মচারিদের ষষ্ঠ জাতীয় বেতন স্কেলের বকেয়ার শতকরা ৭৫ ভাগসহ মে মাসের এর বেতন ভাতার সরকারি অংশ ২ জুলাইয়ের মধ্যে প্রদান করা হবে।
এক তথ্য বিবরণীতে মঙ্গলবার জানা যায়, প্রক্রিয়াগত কারণে অর্থ প্রাপ্তি বিলম্বিত হওয়ায় মে মাসের বেতন ভাতার সরকারি অংশ ও বকেয়া দেওয়ায় বিলম্ব হয়। এ বেতন ভাতার সরকারি অংশ ২০০৫-২০০৬ অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দ পাওয়া সাপেক্ষে দেওয়া হবে।
