জোট সরকারের ক্ষমতায় আসার পর থেকে ১৩১ পুলিশ সদস্য গ্রেফতার
জোট সরকার ক্ষমতা গ্রহনের পর থেকে এ বছরের ২০ জুন পর্যন্ত বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে মোট ১৩১ জন পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মঙ্গলবার জাতীয় পার্টির এমপি জিএম কাদেরের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, বিচার শেষে গ্রেফতারকৃতদের মধ্যে ২৩ জনকে জরিমানা ও জেলে প্রেরণ করা হয়েছে।
