শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১২ কোটি ৬৫ লাখ টাকার বাজেট ঘোষণা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০০৫-০৬ অর্থবছরে ১২ কোটি ৬৫ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে অর্থকমিটির এক বৈঠকে এই বাজেট ঘোষণা করে।
জানা যায়, ২০০৫-০৬ অর্থবছরের বাজেটে শিক্ষা আনুষঙ্গিক খাতের চেয়ে
বেতন-ভাতা ও অন্যান্য খাতের বরাদ্দের পরিমাণ তুলনামূলকভাবে বেশী।
চলতি ২০০৪-০৫ অর্থবছরের বাজেট বরাদ্দ ছিলো ১১ কোটি ১২ লাখ টাকা।
