২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চায়না ইস্টার্ন এয়ারের ৭ টি আন্তর্জাতিক রুটে বিশেষ ছাড়!

চায়না ইস্টার্ন এয়ারলাইন্স ঢাকা থেকে সাতটি আন্তর্জাতিক রুটে যাত্রীবাহি ফ্লাইটে ২৫ ভাগ বিশেষ ছাড় ঘোষণা করেছে। মঙ্গলবার থেকে টিকিটের উপর দেওয়া হচ্ছে এই বিশেষ ছাড়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2005, 07:35 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা থেকে চলাচলকারী ওই সাতটি রুট হচ্ছে কুনমিং, বেইজিং, সাংহাই, গুয়ানঝৌ, শেনঝেন, চেংডু ও হংকং।

রেয়াতি মূল্যে টিকিট বিক্রি হবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। এর মধ্যে কুনমিং, বেইজিং, সাংহাই রুটে এখন টিকিট বিক্রি হচ্ছে যথাক্রমে ২৪০, ৪৭০ ও ৪৮০ মার্কিন ডলারে। বাকী চারটি রুটে টিকিটের দাম থাকছে ২৭০ মার্কিন ডলার। টিকিটের দামের সঙ্গেই যুক্ত থাকছে সব ধরণের সরকারি কর।

এছাড়া বিজনেস ক্লাসের যাত্রীদের জন্যও বিশেষ সুযোগ সুবিধা থাকছে। নূন্যতম ১০ জন যাত্রীর একটি দলের আরও হ্রাসকৃত মূল্যে আকাশ ভ্রমণের সুযোগ থাকছে।