২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৩ জুলাই থেকে নতুন যুক্তরাজ্য ভিসা আবেদন কেন্দ্র চালু

যুক্তরাজ্য ভিসা আবেদনকারীদের মধ্যে ‘ভিসা এক্সপ্রেস’ এবং ‘স্টুডেন্ট এক্সপ্রেস’ এর আওতায় চট্টগ্রামে ৩ জুলাই থেকে চালু হচ্ছে নতুন ভিসা কেন্দ্র।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2005, 05:25 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

বন্দর নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার চেম্বার ভবনের চতুর্থ ফ্লোরে এই নতুন অফিসের কার্যক্রম শুরু হবে। তবে আবেদনকারীদের সাক্ষাৎকার বৃটিশ হাই কমিশন অফিসে অনুষ্ঠিত হবে বলে মঙ্গলবার হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

‘ভিসা এক্সপ্রেস’ এবং ‘স্টুডেন্ট এক্সপ্রেস’ বাদে অন্য সব ক্যাটাগরির আবেদনকারিরা যথারীতি ঢাকাস্থ যুক্তরাজ্য ভিসা আবেদন কেন্দ্রে আবেদন করবে।