চট্টগ্রামে হত্যা মামলার রায়ে ১জনের মৃত্যুদন্ড
চট্টগ্রামের ঠিকাদার ব্যবসায়ী তফাজ্জল আহমেদ হত্যা মামলার রায়ে মঙ্গলবার একজনের বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায় ঘোষণা করেছে।
প্রথম শ্রেণীর অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ শাহজাহান এই মামলার রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ১৯৯৩ সালের ৩১ ডিসেম্বর সকাল দশটায় চাঁদা দিতে অস্বীকার করায় পোর্ট কলোনির ১নং রোডে একটি নির্মানাধীন ভবনের সামনে তফাজ্জল আহমেদকে গুলি করে হত্যা করা হয়।
মামলায় পুলিশ ১১ জনের বিরুদ্ধে চার্জশীট দেয়।
মহানগর দায়রা জজ মামলার প্রধান আসামী তসাদ্দুক জান চৌধুরীর বিরুদ্ধে ফাঁসির আদেশ দেন। বাকি আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়।
