২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইপারটেনশন কমানোর নতুন উপায়

নানা বাধা-বিঘ্নের মধ্যে কোনও রকমে যেন প্রাণটা নিয়ে বেঁচে আছে মানুষ। সুস্থ মানুষের দেখা মেলা ভার। দেহে নানা অসুখের বাস সুন্দর এ পৃথিবীটাকে উপভোগ করতে দেয় না মোটেই।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2005, 03:32 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

সারাক্ষণের উদ্বেগ, ভেজাল খাবার, ফাস্ট ফুড কালচারে অভ্যস্ত হয়ে পড়া, পরিবেশ দূষণ, বিশেষ করে শব্দ দূষণ থেকে হাইপারটেনশনের সূচনা। অধিকাংশ মানুষই এখন এই রোগের শিকার। এর ফলে প্রথমে উচ্চ রক্তচাপ, পরে হৃদরোগ-এভাবেই এক সময় মৃত্যু ঘনিয়ে আসে।

তবে হাইপারটেনশনজনিত ‘টেনশন’ এবার কমবে আশা করা যায়। হাইপারটেনশনের হাত থেকে মানুষকে বাঁচাতে এগিয়ে এসেছে বিশ্বখ্যাত ওষুধ ও গ্রাহক সেবা প্রতিষ্ঠান নোভারটিস। ১৪০টি দেশে কাজ করছে প্রতিষ্ঠানটি। হাইপারটেনশন কমাতে নতুন চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছে তারা।

ডিয়োভান (ভালসারটন) ও ডিউরেটিক হাইড্রোক্লোরোথায়াজাইড (এইচসিটিজেড)-এর মিশ্রনে তৈরি এই নতুন ওষুধের কথা প্রথম জানা গিয়েছে ইউরোপিয়ান মিটিং অন হাইপারটেনশন-এর ১৫ তম সভায়।

সভায় বলা হয়, উচ্চ রক্তচাপে ভুগছেন, এমন রোগীরা যদি প্রতিদিন একবার ডিয়োভানের সাথে এইচসিটিজেড গ্রহণ করে, তবে উচ্চ রক্তচাপ সমস্যা কমে আসবে। আমলোডিপাইনের সাথে ডিয়োভানের তুলনা করে দেখা গেছে, ডিয়োভান হৃদরোগ ও বহুমূত্রের ঝুঁকি কমিয়ে দিতে সহায়ক ভূমিকা পালন করে।

ইতোমধ্যে ইউরোপে ডিয়োভানের ব্যবহার শুরু হয়েছে।

ভ্যালু’র (ভালসারটাইন এন্টি-হাইপারটেনসিভ লং-টার্ম ইউজ ইভালুয়েশন) গবেষণায় বলা হয়েছে, ৬০টিরও বেশি দেশে হৃদরোগে আক্রান্ত হওয়ার পূর্বে এবং ৫০টিরও বেশি দেশে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর ডিয়োভান গ্রহণের ব্যবস্থাপত্র দেয়া হয়।