তদন্ত করতে ইউএনডিপি‘র উর্ধ্বতন কর্মকর্তা বান্দরবানে
ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামে‘র (ইউএনডিপি) উর্ধ্বতন কর্মকর্তা মেজর জেনারেল মোহাম্মদ মঈনুল ইসলাম (অবঃ) সোমবারে দুই দিনের সফরে বান্দরবানে এসেছেন।
তিনি ইউএনডিপি‘র স্থানীয় অফিসের বিরুদ্ধে কতিপয় অভিযোগের তদন্ত করতে এখানে আসেন বলে জানা গেছে।
এসময় তিনি জেলা কাউন্সিল চেয়ারম্যান মিসেস মা মায়া চিং, স্থানীয় ব্রিগেড হেড কোয়ার্টার চীফ ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ন কবির এবং বান্দবানের জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেন।
