২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহসান উল্যাহ মাস্টার হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত পলাতক আসামী দিপু এখন এরশাদের সফরসঙ্গী

আওয়ামী লীগ নেতা আহসান উল্যাহ মাস্টার এমপি হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী নুরুল ইসলাম দিপু এখন বিভিন্ন জনসভায় এরশাদের সফরসঙ্গী।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2005, 07:27 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

রোববার জাতীয় পার্টির কর্মী সভা শুরুর আগে এরশাদের গাড়ি বহরের সাথে দিপুকে দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় পার্টির একাধিক নেতা জানান, এরশাদের উত্তরবঙ্গ সফরের শুরু থেকে দিপু এরশাদের সাথে ছিল এবং রংপুর পর্যটন মোটেলেও সে রাত যাপন করেছে।

জেলার বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জানান, তারা দিপুর উপস্থিতি ও অবস্থান সম্পর্কে জানলেও উপর মহলের নির্দেশ না থাকায় তাকে গ্রেফতার করতে পারেনি।

পুলিশ জানায় দিপু তার দুই সহযোগীসহ একটি কালো গ্লাস লাগানো পাজেরো জীপে বসে টাউন হলে অবস্থান করেছে।

এ ব্যাপারে জাপার জেলা সম্পাদক মশিউর রহমান রাঙ্গাকে প্রশ্ন করা হলে তিনি দিপুর উপস্থিতির কথা অস্বীকার করেন।