২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী জোসেফসহ ৩ জনের ১৯ বছর কারাদণ্ড

নয় বছর আগে দায়ের করা অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহাম্মদ জোসেফসহ তিন জনকে ১৯ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2005, 07:12 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

সোমবার ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল ১১এর বিচারক আবুল কাশেম মো. মোস্তফা এ রায় দেন।

দন্ডাদেশপ্রাপ্ত অপর আসামিরা হলো ইসলাম ওরফে মুন্না এবং শরিফুল ইসলাম সুমন। তবে এরা পলাতক রয়েছে। এ মামলার অপর আসামি নিজাম মামলা চলাকালে মারা যায়।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯৬ সালের ১৯ মার্চ রাতে গোপন সুত্রে খবর পেয়ে জোসেফ ও তার তিন/চারজন সহযোগীকে উত্তরার ৩ নং সেক্টরের ১৪ নং রোডের নয় নং বাসা থেকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বিদেশী পিস্তল,একটি এয়ার গান উদ্ধার করে। এ ঘটনায় উত্তরা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়।