শ্রমিক ধর্মঘটের কারণে বেনাপোল বন্দরে অচলাবস্থা
ভারতের বামফ্রন্টভুক্ত শ্রমিক সংগঠন সিটু’র ডাকে সোমবার দিনব্যাপী পালিত ধর্মঘটের কারণে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত পথে কোন প্রকার মালামাল আমদানি রপ্তানি হয়নি।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আহূত শ্রমিক ধর্মঘটে কোন পরিবহনও চলেনি। বেনাপোলের ওপারে চার শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে ছিল। পাসপোর্টধারী যাত্রীরাও এসময় চরম দুর্ভোগে পড়ে।
বন্দরসূত্রে জানা যায়, পশ্চিমবঙ্গ ফেডারেশন অব ট্রান্সপোর্ট অপারেটর্স এবং কলকাতা গুডস ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের ডাকে মঙ্গলবারও এ ধর্মঘট চলবে।
