কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী খুন
কক্সবাজার শহরতলীর দক্ষিণ রুমালিয়াছড়া বাছামিয়ার ঘোনায় সন্ত্রাসীরা রোববার দিবাগত রাত প্রায় ৩টায় এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে। নিহত ব্যবসায়ীর নাম মাহবুব আলম (৩২)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রাতে একদল চিহ্নিত সন্ত্রাসী বাছামিয়ার ঘোনা এলাকায় মাহবুব আলমের দোকানের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে। পরে সন্ত্রাসীরা মাহবুবকে লক্ষ করে উপর্যুপরি গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
এলাকাবাসী এবং নিহতের পরিবারের ধারণা, জমির বিরোধকে কেন্দ্র করে মাহবুব আলমকে খুন করা হয়েছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
