২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার ইয়েমেন যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

ওআইসিভুক্ত দেশগুলোর পররাষ্টমন্ত্রীদের ২৩ তম সম্মেলনে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান সোমবার ইয়েমেনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2005, 06:31 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

সম্মেলনে যোগদান সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে রোববার পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের সম্মেলনে আমরা ওআইসি’র কাঠামোগত পরিবর্তন নিয়ে কথা বলবো যাতে নতুন শতাব্দীর চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় ওআইসি যথাযথ ভূমিকা রাখতে পারে।

ইয়েমেনের রাজধানী সানায় মঙ্গলবার থেকে ৩ দিনের এ সম্মেলন শুরু হবে। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর সাথে সচিব হেমায়েতউদ্দিনসহ মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তাও থাকবেন ।

পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের প্লেনারি সেশনে ভাষন দেবেন। এছাড়াও তিনি ওআইসির বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলবেন এবং সম্মেলনের বাইরেও বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক করবেন।

পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ আলোচনায় মুসলিম উম্মাহর বিভিন্ন বিষয়, ফিলিস্তিনের বর্তমান সমস্যা, এবং ওআইসি অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে পারষ্পরিক সহাযোগিতা আরো বৃদ্ধিপাবে বিশেষ করে এলডিসিভুক্ত দেশগুলোরে মধ্যে সহযোগিতা বৃদ্ধিসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হবে।