ঠাকুরগাঁওয়ে নকল ডলারসহ ৩ প্রতারক গ্রেফতার
নকল ডলার বিক্রি করার সময় তিন প্রতারককে গেফতার করে পুলিশ রোববার জেল হাজতে পাঠিয়েছে।
পুলিশ জানায়, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গা উপজেলার সানগাঁও গ্রামের নুর মোহাম্মদকে কম দামে ডলার দেবে বলে তিন প্রতারক দীর্ঘ দিন ধরে আলোচনা করে আসছিল। নুর মোহাম্মদ ঘটনাটি ঠাকুরগাঁও থানা পুলিশকে অবহিত করে। শনিবার বিকেলে জেলার গড়েয়া রোডের শ্মশান ঘাটের কাছে তিন প্রতারক নকল ১৮ বান্ডিল ডলার বিক্রি করার সময় পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে।
গ্রেফতারকৃতরা হলো আফজাল (৩৫), মানুরাম (৪৫) এবং জয়দেব মদক (৩০)।
